ঐক্যফ্রন্ট ভূতের সরকার নাজিল করতে চায়: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ১৩:৩১আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৫:১২

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ঐক্যফ্রন্টের সাত দফার কোনও ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের  সাত দফার কোনও ভিত্তি নাই। এদের সাত দফায় কিছু অমিশন আছে, কিছু কমিশন আছে। তারা এই সাত দফার মাধ্যমে ভূতের সরকার নাজিল করতে চায়। এর মাধ্যমে তারা অস্বাভাবিক সরকার আনতে চায়। এটি কোনও নির্বাচনি জোট নয়, এটি নির্বাচনি ঘোঁট। তাদের সাত দফা হচ্ছে দুর্নীতিবাজ, খুনি, জঙ্গিদের রক্ষা কবচ।’

রবিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে  সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে কোনও রাজবন্দি নাই, যারা আছে তারা সবাই অপরাধী। খালেদা জিয়া দুর্নীতি মামালায় সাজাপ্রাপ্ত আসামি। তারেক খুনি, খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের সাত দফা এসব চিহ্নিত অপরাধীদের গায়ে রাজনৈতিক লেবেল এঁটে পুনর্বাসন করার অপচেষ্টা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বদরুদ্দোজা চৌধুরী তাদের অবস্থা পরিষ্কার করেছেন। তারা গতকাল (শনিবার, ১৩ অক্টোবর) পরিষ্কার করেছেন যে, বিএনপি-জামায়াতের জোটেও তারা যাবেন না, তারা আওয়ামী লীগের জোটেও আসবেন না। তাদের এই অবস্থানকে আমি শ্রদ্ধা করি।’

/এসআই/এসএসএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম