চার মাসেও যোগ দেননি উপাচার্য, বিপাকে শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ১৪:৫৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৫:০৬

শিক্ষার্থীদের মানববন্ধন উপাচার্য হিসেবে নিয়োগের চার মাস পেরিয়ে গেলেও জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনও যোগ দেননি অধ্যাপক ড. নিরঞ্জন কুমার সানা। গত ২১ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিক জীববিদ্যা বিভাগের এই অধ্যাপককে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবি, উপাচার্য না থাকায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করতে সরকারের কাছে দাবি তুলেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা এ দাবি তোলেন।

শিক্ষার্থীরা বলেন, ২০০০ সালে জামালপুরের মেলান্দহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজ প্রতিষ্ঠা করা হয়। পরে গত বছরের ২০শে নভেম্বর ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০১৭’ জাতীয় সংসদে পাশ হয়। এর পর চলতি বছর ২১জুন ড. নিরঞ্জন কুমার সানাকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগাদানের জন্য আদেশ জারি করা হয়। কিন্তু এখনও পর্যন্ত তিনি যোগদান করেন নি।

তারা আরও বলেন, উপাচার্য না থাকা মানে, অভিভাবক না থাকা। অভিভাবকহীনভাবে চলছে বিশ্ববিদ্যালয়। যেহেতু এটাই প্রথম উপাচার্য নিয়োগ, তাই তিনি যোগদান না করলে রেজিস্ট্রার, ট্রেজারারসহ প্রশাসনিত কেউ নিয়োগ পাচ্ছেন না। ফলে আমরা পড়েছি বিপদে। আমাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। আমরা ৩৮৪ জন শিক্ষার্থী শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছি। দ্রুত উপাচার্য নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরুর মধ্যদিয়ে আমাদের সুন্দর শিক্ষাজীবন নিশ্চিত করার দাবি জানাচ্ছি সরকারের কাছে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বরাবর একটি স্মারকলিপিও দিয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান