‘সাবেক উপমন্ত্রী দুলুর সম্পদ অনুসন্ধানে আর কোনও বাধা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ১৯:১৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৯:৪৯

সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু (সংগৃহীত ছবি) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে দুদকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে দুলুর সম্পদ অনুসন্ধান ও তার বিরুদ্ধে মামলা দায়েরে দুদকের আর কোনও বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। এ সংক্রান্ত জারি করা রুলের দীর্ঘ শুনানি শেষে রবিবার (১৪ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসাদুল হাবিব দুলুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহনেওয়াজ আকন্দ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহারিন ও একেএম আমিন উদ্দিন। তাদের সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

মামলার বিবরণী থেকে জানা যায়, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য দুলুর সম্পদ বিবরণী দাখিল করতে ২০০৮ সালের ২৮ জানুয়ারি নোটিশ দেয় দুদক। পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করা হলে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন এবং ওই নোটিশের কার্যক্রম স্থগিত রাখেন। এরপর মামলার রুলের ওপর শুনানি নিয়ে দীর্ঘ ১০ বছর পর তার রিট আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট।

হাইকোর্টের এ আদেশের ফলে দুলুর সম্পদের অনুসন্ধান ও তার বিরুদ্ধে মামলা দায়েরে দুদকের আর কোনও বাধা থাকছে না বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন।

/বিআই/এইচআই/চেক/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম