ফেসবুকে পোস্ট শেয়ারের দায়ে লন্ডনে বাঙালি কাউন্সিলর সাসপেন্ড

লন্ডন প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ২২:৩০আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২২:৩০





মোহাম্মদ পাপ্পু ফেসবুকে পোস্ট শেয়ার করায় লেবার পার্টি থেকে সাসপেন্ড হয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ পাপ্পু। তিনি বারার ব্ল্যাকওয়েল ও কিউবিট এলাকা থেকে চলতি বছর কাউন্সিলর নির্বাচিত হন। পরে তিনি কাউন্সিলের গ্রান্টস সিকিউরিটি সাব কমিটির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পান।
নাইন-ইলেভেন, প্যারিস ও লন্ডনে সন্ত্রাসী হামলার জন্য ইসরাইলকে দায়ী করা হয়েছে— এমন একটি পোস্ট সম্প্রতি তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। এর জেরে লেবার পার্টির কেন্দ্রীয় সিদ্বান্তে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়। এবং এ-সংক্রান্ত তদন্তও শুরু করে লেবার পার্টি।
টাওয়ার হ্যামলেটসের মেয়র রবিবার (১৪ অক্টোবর) এ ব্যাপারে বলেন, ‘লেবার পার্টির একজন সদস্য হিসেবে কাউন্সিলর পাপ্পুর এ ধরনের পোস্ট অগ্রহণযোগ্য। তবে পাপ্পু এ ঘটনায় অনুতপ্ত। তিনি এরই মধ্যে কাউন্সিলের কেবিনেট পদ থেকে পদত্যাগ করেছেন।’
কাউন্সিলর পাপ্পু দল থেকে সাসপেন্ড হলেও নিয়ম অনুসারে স্বতন্ত্র কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে কাউন্সিলর পাপ্পুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

/এইচআই/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম