রায়েরবাজার বৈশাখী খেলার মাঠে শিশু অঞ্চল তৈরির কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১৯:৩৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৯:৪১

বৈশাখী খেলার মাঠে শিশু অঞ্চল তৈরির কার্যক্রম উদ্বোধন রায়েরবাজার বৈশাখী খেলার মাঠে শিশু অঞ্চল তৈরির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে অনুমোদন নিয়ে এ কার্যক্রম উদ্বোধন করে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। এতে অর্থায়ন করে ইউএনহ্যাবিট্যাট।
ডিএনসিসি ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট সূত্র জানায়, রায়েরবাজারে ৩৪ নং ওয়ার্ডের তিন লাখ জনগোষ্ঠীর জন্য বৈশাখী খেলার মাঠ ছাড়া আর কোনও খেলার মাঠ নেই। এই ওয়ার্ডের প্রায় ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২ থেকে ১৪ হাজার শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে এই মাঠ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ৯ থেকে ১৮ বছরের কোনও কন্যা শিশু মাঠ ব্যবহার করছেন না। এ মাঠে নারী ও প্রতিবন্ধী ব্যক্তি বিশেষ করে পাঁচ বছরের কম বয়সের শিশুদের মাঠ ব্যবহারের কোনও সুযোগ নেই। সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ইউএনহ্যাবিট্যাট-এর কো-অডিনেটর মো. সোহেল রানা জানান, খেলার মাঠের বৈশিষ্ট্য বজায় রেখে মাঠে ছোট আকারে একটি শিশু অঞ্চল রাখা হয়েছে। শিশু অঞ্চল তৈরির নকশা প্রণয়নে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়। এলাকাবাসীর চাহিদা অনুযায়ী, শিশু অঞ্চলে দোলনা, স্লিপার, ঢেঁকিসহ অন্যান্য খেলার উপকরণ স্থাপন করা হবে। পাশাপাশি শিশু অঞ্চলটিতে বেঞ্চ, গাছ এবং পাশের দেয়াল চিত্রকর্মের মাধ্যমে আকর্ষণীয় করা হবে। এতে এলাকার নারী বা বয়স্ক ব্যক্তি তাদের বাসার ছোট শিশুটিকে নিয়ে মাঠে আসতে উৎসাহিত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফ। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন খেলার মাঠ এবং পার্ক সকলের উপযোগী করে গড়ে তুলতে ইতোমধ্যে ২২টি পার্ক ও চারটি খেলার মাঠের ডিজাইনসহ উন্নয়নের কাজ শুরু করেছে। এর মধ্যে রায়েরবাজার বৈশাখী খেলার মাঠ অন্যতম। প্রাথমিক পর্যায়ে মাঠে শিশু অঞ্চলের কার্যক্রম শুরু করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট-এর পরিচালক গাউস পিয়ারী, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. রবিউল আলম, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট-এর প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন প্রমুখ।

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম