মাসুদা ভাট্টিকে নিয়ে ব্যারিস্টার মঈনুলের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে ২০১ নারীর বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৮, ১৯:৩১আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২৩:২৫

মাসুদা ভাট্টি ও ব্যারিস্টার মঈনুল হোসেন গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ করে ব্যারিস্টার মঈনুল হোসেনের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দেশের ২০১ জন বিশিষ্ট নারী। বুধবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, ব্যারিস্টার মঈনুল হোসেনকে এজন্য ক্ষমা চেয়ে ওই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে।

বিবৃতিতে বলা হয়, ওই রাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণে অতিথি ছিলেন দৈনিক আমাদের অর্থনীতির নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি ও সাখাওয়াত হোসেন সায়ন্ত। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাত্তরের মিথিলা ফারজানা। আলোচনায় স্টুডিওর বাইরে থেকে যুক্ত হোন ব্যারিস্টার মঈনুল হোসেন। আলোচনার ফাঁকে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচনা চলছে, ব্যারিস্টার মঈনুল হোসেন ঐক্যফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন। এর জবাবে ব্যারিস্টার মঈনুল বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই।’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি তার এই বক্তব্য নারীর জন্য অবমাননাকর, আপত্তিকর, চরম অসহনশীলতার পরিচায়ক। ব্যারিস্টার মঈনুল হোসেনের মতো যারা রাজনৈতিক সহনশীলতার কথা বলেন, তাদের কাছ থেকে এ ধরনের শব্দচয়ন উদ্বেগজনক বলে আমরা মনে করি।’

বিবৃতিতে তারা মাসুদা ভাট্টি তথা নারীর জন্য মানহানিকর এই বক্তব্য প্রত্যাহার করে ব্যারিস্টার মঈনুল হোসেনকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন সুলতানা কামাল, খুশী কবির, ফরিদা ইয়াসমিন, সুপ্রীতি ধর, মুন্নী সাহা, শাহনাজ মুন্নী, মিথিলা ফারজানা, ফারজানা রূপা, নবনীতা চৌধুরী, নাসিম আরা মিনু,  রোজিনা ইসলাম, আঙ্গুর নাহার মন্টি, জাকিয়া আহমেদ শারমিন রিনভী, নাদিরা কিরণ, শেখ সাবিহা আলম, জেসমিন পাপড়ি, রীতা নাহার, জান্নাতুল ফেরদৌসী মানু, মুনমুন শারমিন শামস, ইসরাত জাহান ঊর্মি, নাঈমা মৌ, ইফতেসাম নাসিম মৌ,  উদিসা ইসলাম, ফৌজিয়া সুলতানাসহ  দুই শতাধিক নারী সাংবাদিক এবং নারী আন্দোলন কর্মী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীরা।

এছাড়া আগামিকাল বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  এতে দেশের স্বনামখ্যাত নারী নেত্রী, সাংবাদিক, উন্নয়নকর্মীরা উপস্থিত থাকবেন।

/টিএন/এমওএফ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম