রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ১২:৩৯আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১২:৪২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত রাজধানীর খিলক্ষেত ও হাজারীবাগে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। জানা গেছে, খিলক্ষেত থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোটেল ডি মেরিডিয়ানের সামনের রাস্তায় শনিবার (২০ অক্টোবর) ভোরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আবদুস সালাম (৭০) নামে এক ব্যক্তি। খিলক্ষেত থানার পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে শুক্রবার রাতে হাজারীবাগের বউবাজার এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় একজন নারী (৪৫) গুরুত্বর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রাত ১টা ২০ মিনিটের দিকে আবদুল আলিম নামে এক রিকশাচালক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের হিমঘরে লাশ দুটি রাখা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

/এআইবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম