স্বামীকে ডাক্তার দেখাতে নেওয়ার সময় বাসচাপায় স্ত্রী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ২১:০৪আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২১:১২

স্বামীকে ডাক্তার দেখাতে নেওয়ার সময় বাসচাপায় স্ত্রী নিহত

স্বামী অসুস্থ। তাই ছোট্ট সন্তানসহ তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন রুমা আক্তার (২৬)। কিন্তু, বেপরোয়া বাস তাকে আর রাস্তা পার হতে দিলো না।  শনিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর কলেজগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত তিনি।  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

রুমার স্বামীর নাম লিটন সরকার ও শিশু সন্তানের নাম লামিয়া (৩)। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে।  এ ঘটনায় এক মোটরসাইকেলচালকও সামান্য আহত হয়েছেন।

নিহতের স্বামী লিটন সরকার জানান, সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার তাদের গ্রামের বাড়ি। বর্তমানে তারা মিরপুরের মধ্যপাইকপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকেন। কয়েকদিন ধরে তিনি অসুস্থ। তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোহাম্মদপুর হুমায়ুন রোড এলাকায় এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে কলেজগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় মিরপুরগামী একটি বাস তার স্ত্রীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।  রুমাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে ঢামেকে আনার পর কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন।

/এসজেএ/এআইবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী