ট্রাকের ধাক্কায় রিকশা থেকে ছিটকে এক বছরের শিশু নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ০০:২৬আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০০:২৮

সড়ক দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী মায়ের কোল থেকে ছিটকে পড়ে নাবিলা নামে এক বছরের একটি শিশু নিহত হয়েছে। করুণ এ ঘটনাটি ঘটে রবিবার রাত ১০টায় রাজধানীর মোহাম্মদপুর থানার পাশে সিটি হাসপাতালের সামনে।

গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশুটির মামা রাসেল বাংলা ট্রিবিউনকে জানান, বোনের সঙ্গে তিনি নিউমার্কেট থেকে রিকশায় করে ফিরছিলেন। বোনের কোলে ছিল তার এক বছরের মেয়ে নাবিলা। তারা আদাবর এলাকায় থাকেন। রাত ১০টায় তারা মোহাম্মদপুর থানার কাছে সিটি হাসপাতালের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে বোনের কোল থেকে নাবিলা রাস্তায় ছিটকে পড়ে এবং রিকশাটি তার ওপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এআইবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম