‘তফসিল ঘোষণার পর কাজ বাড়বে কমিশনের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ১৬:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৫৮

আশিষ সৈকত নির্বাচনের ঘণ্টা বাজতে শুরু করেছে উল্লেখ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ সৈকত বলেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে কাজ বাড়বে নির্বাচন কমিশনের। তাদের অনেক দায়িত্ব।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নির্বাচনের ঘণ্টা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে বৈঠকি শুরু হয়। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

আশিষ সৈকত বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রতিটি দল তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। তফসিল ঘোষণা হয়ে গেলে এই নির্বাচনি আমেজ আরও বেশি তৈরি হবে, নির্বাচন মুখর হয়ে ওঠবে। তখন কাজ বাড়বে নির্বাচন কমিশনের। তাদের অনেক দায়িত্ব।’

আলোচনার বিষয়কে সময়োপযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নির্বাচনের আর বেশি দেরি নেই। নির্বাচনের ঘন্টা বাজতে শুরু করেছে। এখন কোন দল কোন প্রার্থীকে নমিনেশন দেবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।’

এটিএন নিউজে বৈঠকের সরাসরি সম্প্রচার ছাড়াও বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও অনুষ্ঠানটি লাইভ দেখা যাচ্ছে।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক কাজী মারুফুল ইসলাম, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।

/আরএআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম