জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের পরিধি বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ১৭:২৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৭:৩৫



অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন নবগঠিত ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’-এর পরিধি বেড়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) জাতীয় আইনজীবী ঐক্যেফ্রন্টের মুখপাত্র ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে আহ্বায়ক ও সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনকে সদস্য সচিব করে গত ২০ অক্টোবর ৩০১ সদস্য নিয়ে এ কমিটি গঠিত হয়েছিল। তবে গত ২২ অক্টোবরের এক সভায় সবার সম্মতিতে কমিটির সদস্য সংখ্যা ৩০১ থেকে ৫০১ করা হয়।

এদিকে, একই সভায় জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের নীতি নির্ধারণের জন্য করা ১৯ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটিতে আরও ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্টিয়ারিং কমিটির ৩১ জন সদস্যরা হলেন, ব্যারিস্টার মইনুল হোসেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুব্রত চৌধুরী, গরিব নেওয়াজ মোহাম্মদ, কেএম জাবির, জগলুল হায়দার আফ্রিক, মো. সানাউল্লাহ মিয়া, মো. মাসুদ আহমেদ তালুকদার, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, গোলাম মোস্তফা খান, এসএম কামাল উদ্দিন, সৈয়দ মাহবুব হোসেন, মুহম্মদ শফিউদ্দিন ভুইয়া, ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ, শাহ আহমেদ বাদল, রকিব উদ্দিন, মো. মুনসুর রহমান, মো. ইউসুফ আলী ও আজাদ মাহমুদ। এছাড়াও আছেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দির সরকার, ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মো. গোলাম মোস্তফা, ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, তাসমিয়া প্রধান এবং গিয়াস উদ্দিন চৌধুরী।

এছাড়া, আইনজীবী ঐক্যফ্রন্টের সঙ্গে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ৪ সদস্যের কমিটি করা হয়েছে। এ কমিটিতে আছেন, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খোরশেদ আলম মিয়া, মো. আক্তারুজ্জামান এবং এ জেড এম মোর্শেদ আলম মামুন।

সভায় জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের কাগজপত্র ও ড্রাফট করার জন্যও ৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্যরা হলেন, মো. গোলাম মোস্তফা, ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, মো. রফিকুল হক তালুকদার রাজা, মো. তাজুল ইসলাম ও মো. মিজানুর রহমান।

সভায় কমিটির পরিধি বৃদ্ধি ছাড়াও গৃহীত অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে এ কে এম এহসানুর রহমান বলেন, ‘ড. কামাল হোসেনের নেতৃত্বে আগামী ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের প্রথম সভা ডাকা হয়েছে। জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্য সচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ওই সভা পরিচালনা করবেন। তাকে সহযোগিতা করবেন অ্যাডভোকেট মো. সানাউল্লাহ্ মিয়া।’

 

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম