সানডে টাইমসকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান টাওয়ার হ্যামলেটস মেয়রের

লন্ডন প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৫:৪৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৫:৫২

জন বিগস লন্ডনে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র টাওয়ার হ্যামলেটস সম্পর্কে ব্রিটেনের সানডে টাইমস আপত্তিকর  কলাম প্রকাশের কারণে কমিউনিটিতে ক্ষোভ বিরাজ করছে।  সোশ্যাল মিডিয়ায় এনিয়ে তীব্র  প্রতিক্রিয়া হওয়ায় টাওয়ার হ্যামলেটসবাসীর পক্ষে  সানডে টাইমসকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন মেয়র জন বিগস।  

বারার মেয়র জন বিগস সানডে টাইমস ও কলামিস্ট রড লিডলকে মঙ্গলবারর (২৩ অক্টোবর) নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন।

মেয়র তার লিখিত বিবৃতিতে বলেন, ‘এ ধরনের নিচু মানসিকতা সম্পন্ন লোকদের কলাম প্রকাশ করা উচিত কিনা তা সানডে টাইমসের বিবেচনা করা উচিত।’

উল্লেখ্য, বিবিসি রেডিও ফোর- এর সাবেক এডিটর ও কলাম লেখক রড লিডল সানডে টাইমসে প্রকাশিত তার এক কলামে সদ্য কারামুক্ত আনজিম চৌধুরী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লিখেছেন, ‘আনজিম চৌধুরীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আমি একমত। আর তা হচ্ছে, তিনি চান ব্রিটিশ ইসলামিস্টরা এদেশ ছেড়ে গিয়ে আত্মঘাতী বোমা হামলা চালাক। আমিও তাদের আত্মাহুতির পক্ষে। তবে তারা এদেশে থেকেও আমাদের চেয়ে নিরাপদ দূরত্ব যেমন, টাওয়ার হ্যামলেটসে গিয়েও যদি আত্মাহুতি দেয় তাতে আমার কোনও আপত্তি নেই।’

মেয়র জন বিগস তার এ বক্তব্যকে অত্যন্ত কুরুচিপূর্ণ  আখ্যায়িত  করে বলেন, ‘এটা খুবই অপমানজনক মন্তব্য। তার  শব্দগুলো অগ্রহণযোগ্য।’ মেয়র বলেন, ‘বৈচিত্র্যের জন্য টাওয়ার হ্যামলেটস বিখ্যাত। এমন কোনও দেশ নেই, যে দেশের মানুষ টাওয়ার হ্যামলেটসে বসবাস করেন না। বারা হিসেবে ব্রিটেনের অর্থনীতিতে আমাদের অবস্থান তৃতীয়। ব্রিটেনের অন্যতম সফল ও বৈচিত্র্যময় এ বারা সম্পর্কে এমন মন্তব্য অপমানজনক। এ জন্য আমি সানডে টাইমসকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম