নাশকতা ও হত্যা মামলায় বিএনপির সাবেক এমপি মনিরুল জেল হাজতে

কুমিল্লা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৫:৪২আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৬:১৯

আদালতে কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম চৌধুরী

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহনপুরে বাসে আগুন দিয়ে ৮ যাত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি বিএনপির সাবেক এমপি মনিরুল হক চৌধুরীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। একই মামলার অন্যতম আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির জন্য আগামী ১১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন মনিরুল হক চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাদাত।

হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে বুধবার (২৪ অক্টোবর)কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন মনিরুল হক চৌধুরী। পরবর্তীতে জামিন শুনানি শেষে আদালতের বিচারক কে এম শামছুল আলম জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

মনিরুল হক চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান শরিক বিএনপির পক্ষের তিন নম্বর সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম