দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়েছে আ. লীগ সরকার: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৮, ২০:৫৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২১:০১





দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়েছে আ. লীগ সরকার: সাঈদ খোকন

হরতাল, জ্বালাও-পোড়াও রোধ করে গত পাঁচ বছরে শেখ হাসিনার সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।



বুধবার (২৪ অক্টোবর) রাজধানীর সবুজবাগে শুভ প্রবারণা পূর্ণিমা ২০১৮ উপলক্ষে আয়োজিত এক সভায় এ দাবি করে তিনি বলেন, ‘নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে সরকার। মানুষ শান্তিপূর্ণভাবে নিরাপদে বসবাস করছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে আপনাদের দোয়া ও ভোটের রায় নিয়ে ক্ষমতায় এলে দেশটাকে সোনার বাংলা গড়ে তুলবো।’
আসন্ন নির্বাচনে জনগণের কাছে নৌকায় মার্কা ভোট চেয়ে মেয়র বলেন, ‘শেখ হাসিনা কিংবা মেয়র সাঈদ খোকনের জন্য নয়, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন, যাতে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকতে পারে।’
৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুজ্জামানের তোলা বৌদ্ধ মন্দির থেকে কালি মন্দির পর্যন্ত রাস্তা দখল মুক্ত করার দাবির পরিপ্রেক্ষিতে মেয়র সাঈদ খোকন বলেন, ‘আপনি অফিসে এসে আবেদন করুন। আমি রাজউকের চেয়ারম্যানকে বলে অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ নেবো।’ এ সময় তিনি গত তিন বছরে সিটি করপোরেশনের সফলতার চিত্র তুলে ধরেন।
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের।
এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া, ডিএসসিসির ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আশরাফুজ্জামান ফরিদ প্রমুখ।
এর আগে ধর্মরাজিক হানিফ চত্বর, ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্র ও ভিক্ষু নিবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মেয়র। তিনি জানান, এগুলো বাস্তবায়নের জন্য অর্থেরও যোগান দেবেন তিনি।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম