মেঘালয়ের বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট পেলেন ইউজিসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ১৬:৪৮আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৭:০০

মেঘালয়ের বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট পেলেন ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে সম্মানসূচক ডি. লিট দিয়েছে ভারতের মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিএম)।

বুধবার (২৪ অক্টোবর) গুয়াহাটির একটি হোটেলে বিশ্ববিদ্যালয়টির বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ সম্মান দেওয়া হয়। বাংলাদেশের উচ্চশিক্ষায় অনন্য অবদানের জন্য তিনি এ উপাধি লাভ করেন।

বুহস্পতিবার (২৫ অক্টোবর) ইউজিসি থেকে এক ষংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউএসটিএম-এর আচার্য জনাব মাহবুবুল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পিকে গোস্বামী, ভারতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড. শাহ মো. তানভীর ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুতারোপ করেন।

এ সম্মাননা নিজের পিতামাতা,শিক্ষক ও শিক্ষার্থীদেরকে উৎসর্গ করেছেন অধ্যাপক আব্দুল মান্নান। তিনি বলেছেন,এ সম্মাননা শুধুমাত্র তাকে নয় গোটা বাংলাদেশকে সম্মানিত করেছে।  

তিনি তার বক্তব্যে শৈশবকালে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা এবং সে সময়ে শিক্ষালাভের পরিস্থিতি সর্ম্পকে ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশ বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার একটি দেশ হওয়ার কারণেই বহু ব্যক্তির ও সামষ্টিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিকাশ লাভে সক্ষম হয়েছে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার তার এ পি জে আবদুল কালাম স্মারক বক্তকৃতা পাঠ করার কথা অধ্যাপক আবদুল মান্নানের। ভারতের ১১তম রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম স্মারক ভাষণের জন্য তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এ সম্মান লাভ করেন।

/আরএআর/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম