কুড়িলে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ১৭:১৬আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৭:২৮

ট্রেনে কাটা

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে লুৎফর রহমান (৫০) নামে এক ব্যাবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ । 

জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান তিনি। নিহত লুৎফর রহমান কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আব্দুল জব্বারের সন্তান। বর্তমানে নরসিংদী সদর উপজেলায় স্ত্রী রেখা ও এক সন্তানকে নিয়ে থাকতেন।

নিহতের ভায়রা-ভাই মো. ফজলে রাব্বি জানান, লুৎফরের স্ত্রী বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছে। বুধবার রাত ১০টার দিকে স্ত্রী চিকিৎসার খোঁজখবর নিয়ে লুৎফর কুড়িল বিশ্বরোডে অবস্থিত আমার বাসায় আসছি। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে ভোরের দিকে রেলওয়ে থানা পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তার লাশ শনাক্ত করা হয়।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর রেলস্টেশন এর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. রবিউল্লাহ জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে নিহতের পকেটে থাকা নোটবুক থেকে মোবাইল নাম্বার সংগ্রহ মৃতদেহ পরিচয় শনাক্ত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে গেলও তার পকেটে থাকা টাকা-পয়সা সবই পাওয়া গেছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম