খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সাজা বাতিলসহ আইনজীবী ঐক্যফ্রন্টের ৭ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ১৯:১৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৯:২৬

খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সাজা বাতিলসহ আইনজীবী ঐক্যফ্রন্টের ৭ দাবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও তারেক রহমানের সাজা বাতিল করাসহ ৭টি দাবির ঘোষণা দিয়েছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীন এই ঘোষণা পাঠ করেন।

এর আগে আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, সুব্রত চৌধুরী, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এস এম কামালউদ্দিন, শাহ আহমেদ বাদল, ফরিদুজ্জামান ফরহাদ, গোলাম মোস্তাফা খান প্রমুখ। 

পরে সভাপতির বক্তব্যে জয়নুল আবেদীন ৭টি দাবির ঘোষণা দেন। তিনি বলেন, জাতীয় ঐক্যফন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নির্দেশে নির্দেশিত হয়ে ৭টি ঘোষণা দিচ্ছি। এসব হলো- নির্বাচনের তফসিল ঘোষণার আগে আমরা খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দাবি করছি, তারেক রহমানের মামলা সাজা বাতিল করতে হবে। জনগণ ভোটের মালিক, তাদের অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিরপেক্ষ সরকার ঘোষণা করতে হবে। আইনের শাসন কায়েম করতে হবে। বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সুপ্রিম কোর্টসহ সব জেলা আইনজীবী সমিতিতে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট ৭ দিনের মধ্যে গঠন করতে হবে। সারা বাংলাদেশের আইনজীবীদের নিয়ে একটি মহাসমাবেশ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক খান, মহসিন মিয়া, ইকবাল হোসেন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, গোলাম রহমান ভূঁইয়া, গোলাম মোস্তাফা, গাজী কামরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, কাজী জয়নাল, মির্জা আল মাহমুদ, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সগীর হোসেন লিয়ন, শরীফ ইউ আহমেদ, শেখ তাহসীন আলী, মাহবুবুর রহমান প্রমুখ।

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম