সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি

ঢাবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১৫:৩৭আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৫:৩৮

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ দ্রুত বাস্তবায়ন এবং এই নির্দেশনা ৪০তম বিসিএস-এর আওতাভুক্ত করে প্রজ্ঞাপনের দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-পল্টন, শাহবাগ-সায়েন্সল্যাব ও শাহবাগ-টিএসসি অভিমুখী মূল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে জাতীয় জাদুঘরের সামনের বাইপাস, শাহবাগ পুলিশ বক্সসংলগ্ন বাইপাস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাইপাস রাস্তা দিয়ে কিছু কিছু গাড়ি চলছে।  

শনিবার (২৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এই অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আন্দোলন চলাকালে দুপুর সোয়া একটার দিকে শাহবাগ মোড়ে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আন্দোলনকারীরা এসময় নিজেদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে গোলাম রাব্বানী তাদের বলেছেন- এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন কোনও সরকারবিরোধী লোক ঢুকতে না পারে।

সমাবেশে সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, ‘সেশন জট নাই অযুহাত দেখিতে ২৬ লাখ উচ্চ শিক্ষিত তরুণের এই দাবি (বয়সসীমা ৩৫ করার) আজও মেনে নেওয়া হয় নাই। বঙ্গবন্ধুর সোনার বাংলায় উচ্চ শিক্ষিত তরুণদের এই যৌক্তিক দাবি পূরণে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করি।’  

প্রসঙ্গত, বাংলাদেশে সরকারি চাকরি শুরুর করার বয়সসীমা বাড়ানোর দাবিতে গত ছয় বছর ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। তাদের দাবি, সারকারি চাকরিতে আবেদনের বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে গত জুনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯ তম সভায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার সুপারিশ করা হয়। এর আগে কমিটির ২১তম সভায় সরকারি চাকরিতে আবদনের বয়স ৩২ বছর করার জন্য সুপারিশ করা হয়েছিল।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী