ধানমন্ডিতে বিদ্যুতের ট্রান্সফার বিস্ফোরণে জাবি শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৮, ১৬:১৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৬:২০

ধানমন্ডি রাজধানীর ধানমন্ডিতে বৈদ্যুতিক ট্রান্সফার বিস্ফোরণে পাশের নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে মাহামুদ বিন আশরাফ (২২) নামে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইখতেদার ইভান (২৩) নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
নিহতের বন্ধু মেহেদী হাসান জানান, ধানমন্ডি ৫/এ রোডের মেডিনোভা হাসপাতালের পাশে বসে কয়েক জন বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় সেখানে থাকা একটি বৈদুতিক খুঁটির ট্রান্সফারে বিস্ফোরণ ঘটলে পাশের নির্মাণাধীন বাড়ির ওপর থেকে একটি রড তাদের দুজনের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হন।
পরে বন্ধুরা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মাহমুদ বিন আশরাফকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত ইখতেদার ইভান (২২) জাপান বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এআইবি/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম