ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াডে সনদ পেলো ৬০০ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৮, ১৯:২৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৯:৩৩

ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াডে সনদ পেলো ৬০০ শিক্ষার্থী দেশের সব ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী অংশ নিলো সপ্তম একাডেমিয়া ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াডে। শুক্রবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্থায়ী ক্যাম্পাসে এর চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হয়। এরপর বিকালে স্ট্যান্ডার্ড ওয়ান থেকে ‘এ’ লেভেল পর্যন্ত প্রতি ক্লাসের সেরা ১০ জন করে মোট ১২০ জন বিজয়ীকে ক্রেস্ট প্রদান করা হয়। চূড়ান্ত রাউন্ডে ঢাকাসহ দেশের সব ইংরেজি মাধ্যম স্কুলের বাছাই করা ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদের পাশাপাশি তাদের প্রত্যেককে সনদ প্রদান করা হয়েছে।

গত আগস্ট ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় সপ্তম একাডেমিয়া ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াড-২০১৮’র স্কুল পর্যায়ের বাছাই পর্ব। এতে দেশের প্রায় ১০০ ইংরেজি মাধ্যম স্কুলের ৮ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

স্কুল পর্যায়ের বাছাই পর্ব থেকে উত্তীর্ণ আড়াই হাজার শিক্ষার্থীকে নিয়ে গত ১২ অক্টোবর রাজধানীতে একাডেমিয়া স্কুলের ৭টি ক্যাম্পাসের ১০টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রাথমিক বাছাই পর্ব। সেখান থেকেই চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায় ৬০০ মেধাবী ছাত্রছাত্রী। 

সপ্তম একাডেমিয়া ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান। সব ক্লাসে গণিত পড়ানোর পাশাপাশি সবক্ষেত্রে এর ব্যবহার বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া শিক্ষার্থীদের গণিতে আরও পারদর্শী করে গড়ে তুলতে এই খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন ইউআইইউ উপাচার্য। তার কথায়, ‘সব জায়গায় গণিতের ব্যবহার বাড়ালে দ্রুত সময়ে দেশের অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হতে পারে। দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অনেক উন্নত দেশ শুধু গণিতের ব্যবহার বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতির শিখরে পৌঁছে গেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইউআইইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ড. হাসনান আহমেদ, রেজিস্ট্রার এএসএম সালাহউদ্দিন ও একাডেমিয়ার অধ্যক্ষ অধ্যাপক ড. এম. মাহবুবুল হক। সপ্তম একাডেমিয়া ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার সার্বিক তত্ত্ববধান করেন একাডেমিয়ার চেয়ারপারসন সারওয়াত জেব ও ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুবউদ্দিন।

সপ্তম একাডেমিয়া ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াড আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা দিয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন, বেসরকারি চ্যানেল সময় টিভি, এফএম রেডিও টুডে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম