ক্যাম্পের বাইরে থাকা বিহারিদের উচ্ছেদে নিষেধাজ্ঞার রুল খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১৬:৩৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৬:৪৬

 পূর্ব-নোটিশ ছাড়া নির্দিষ্ট ক্যাম্প চিহ্নিত না করে বিহারিদের উচ্ছেদ করা যাবে না বলে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার (২৮ অক্টোবর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে ‘মিরপুরের দশটি ওয়াপদা ভবন ও মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের বাইরে ঢাকায় বসবাসরত বিহারিদের উচ্ছেদে আর কোনও বাধা রইলো না’বলে জানিয়েছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম খন্দকার।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার পাল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন মো. শাহজাহান।
এর আগে ২০১৭ সালের আগস্টে মিরপুর উর্দুভাষী বিহারি মাকসুদ আলম হাইকোর্টে রিট দায়ের করেন। রিট আবেদনের মাধ্যমে বিহারিদের জন্য পূর্ব নোটিশ ছাড়া বিহারি ক্যাম্প চিহ্নিত না করে উচ্ছেদ করা যাবে না, বলে রুলের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ১৩ আগস্ট রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের মাধ্যমে ঢাকায় বসবাসরত বিহারিদের জন্য এলাকা নির্ধারণ না করে উচ্ছেদ না করার বিষয়ে হাইকোর্ট রুল দেন এবং তাদের উচ্ছেদের বিষয়ে স্থিতাবস্থা দেন।

এরপর ওই রুলের ওপর হাইকোর্টে শুনানি হয়। শুনানি শেষে রবিবার (২৮ অক্টোবর) আদালত রুল খারিজ করে দেন। এর ফলে মিরপুরের দশটি ওয়াবদা ভবন ও মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের বাইরে ঢাকায় বসবাসরত বিহারিদের উচ্ছেদে বাধা রইলো না।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের