জেলার সোহেল রানার অপরাধ তদন্তে কারা অধিদফতরের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১৭:২৬আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৮:৪৬

সোহেল রানা ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ১২ বোতল ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার হওয়া চট্টগ্রাম কারাগারের বরখাস্ত হওয়া জেলার সোহেল রানা বিশ্বাসের ঘটনা তদন্তে কারা অধিদফতর তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২৮ অক্টোবর) দুপুরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

কারা মহাপরিদর্শক জানান, ঘটনার পর সোহেল রানা বিশ্বাসকে মৌখিকভাবে বরখাস্ত করার পর রবিবার অফিস খোলার পর তাকে সাময়িক বরখাস্ত করে একটি লিখিত আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিনি সদস্যের একটি কমিটি করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনা তদন্তে বরিশালের ডিআইজি প্রিজন্স ছগির মিয়াকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন ও জয়পুরহাটের জেলার। কমিটিকে ১৫ দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস চট্টগ্রাম থেকে ময়মনসিংহে যাওয়ার সময় ভৈরব রেলওয়ে থানা পুলিশ তাকে আটক করে। তাকে মাদক ব্যবসায়ী হিসেবে আটক করা হলেও পরবর্তী সময়ে তার পরিচয়পত্র দেখে রেলওয়ে পুলিশ নিশ্চিত হয় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার। তার ব্যাগ থেকে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার এফডিআর, এক কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানা পুলিশের এসআই মোশাররফ ভূঁইয়া বাদী হয়ে শনিবার (২৭ অক্টোবর) দুটি মামলা দায়ের করেন। একটি মাদক আইনে, অন্যটি মানি লন্ডারিং আইনে।

মাদক আইনে দায়ের করা মামলাটিতে সোহেল রানার সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সোমবার রিমান্ডের শুনানি হওয়ার কথা রয়েছে।

/এআরআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম