ধর্মঘটের নামে জিম্মিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১৯:১৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৯:২০

ধর্মঘটের নামে জিম্মিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সারাদেশে শ্রমিক ধর্মঘটের নামে জনগণকে জিম্মিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন। রবিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে গেলেই তারা ধর্মঘট, অবরোধের নামে দেশের সাধারণ মানুষকে জিম্মি করেন। শ্রমিক কর্মসূচি বাস্তবায়নের নামে চরম ভোগান্তিতে ফেলেন নগরবাসীকে।
এতে বলা হয়েছে, জনগণের জোর দাবি সত্ত্বেও পরিবহন শ্রমিকদের যথেষ্ট ছাড় দিয়ে নতুন সড়ক পরিবহন আইন পাস করেছে সরকার। তবু তারা এই আইন বাতিলের দাবি করছে। জনগণকে জিম্মি করার আন্দোলন থেকে পরিবহন শ্রমিকদের ফিরিয়ে জনগণের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।
যাত্রী অধিকার আন্দোলনেসর আহ্বায়ক কেফায়েত শাকিলের সই করা এ বিবৃতিতে পরিবহন শ্রমিকদের অযৌক্তিক আন্দোলন প্রত্যাহার করে রাস্তায় গাড়ি নামানোর আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ধর্মঘটের নামে নৈরাজ্য

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম