শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ০২:০০আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ০২:২৯

পঞ্চগড়ে বাস চাপায় কৃষি কর্মকর্তাসহ নিহত ২

রাজধানীর শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জনের একজন পুরুষ (৩৫), যার পরিচয় পাওয়া যায়নি। অন্যজন নারী, যার নাম মানছুরা (২৫)। মানছুরা কুমিল্লার দাঊদকান্দির মনিরুজ্জামানের মেয়ে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, রবিবার রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই দুই জন রাস্তায় পড়ে ছিলেন। এক পথচারী তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাত ওই পুরুষকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত পৌনে ১টার দিকে মানছুরা নামের ওই নারীও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য দুই জনের লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে।

এদিকে, রাজধানীর উত্তর বাড্ডায় একটি ওয়াশিং কারখানায় বিস্ফোরণে দুই কর্মচারী দগ্ধ হয়েছেন। রাত সোয়া ১টার দিকে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তারা হলেন– বুলবুল (২৫), শুভ (১৮)।

/এআইবি/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক