খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) নাজিমউদ্দিন রোডে ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারের প্রসাশনিক ভবনে স্থাপিত বিশেষ আদালতে এ মামলার রায় ঘোষণা করা হবে।
সোমবার সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারের সামনে পুলিশ, আনসার এবং গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
কারাগারের সামনে বসানো হয়েছে চেক পোস্ট। একই সঙ্গে আশপাশের সড়কে গাড়ি চলাচল সীমিত করে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করে এনএসআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এই নিরাপত্তা ব্যবস্থার নেওয়া হয়েছে।’








