কোটা নিয়ে বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ২১:১৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২১:১৯

কোটা নিয়ে বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা

প্রতিবন্ধীদের কোটা পুনর্বহালের বিষয়ে বুদ্ধিজীবীদের সঙ্গে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ। প্রথমবারের মতো এই বৈঠক আগামী বুধবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।
সোমবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। এই আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
সোমবারের সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষেসংবাদ বিজ্ঞপ্তি পড়ে শোনান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসংস্থানের সুযোগ প্রতিবন্ধীদের জন্য অধিকার হিসেবে স্বীকৃত। প্রবিবেশী ভারতে প্রতিবন্ধীদের জন্য সব ধরনের চাকরিতে চার ভাগ কোটা সংরক্ষিত। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানে কোটা সংরক্ষণ আইনি কাঠামোয় করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের সভাপতি মো. আলী হোসেন এবং কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ পরিষদের অন্য সদস্যরা।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম