রায়ের খবর শুনে হাসলেন খালেদা জিয়া

জামাল উদ্দিন
৩০ অক্টোবর ২০১৮, ১৮:০৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১২:১৭

৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সর্বোচ্চ শাস্তি সাত বছর এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেওয়া পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছরের সাজা ঘোষণা করেছেন হাইকোর্ট। উভয় আদালতের রায় ঘোষণার পরপরই খবর কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে জানায়। রায়ের খবর শুনে কারাবন্দি খালেদা শুধু হেসেছেন, কোনও মন্তব্য করেননি। কারা-সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, সোমবার (২৯ অক্টোবর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাত বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এরআগে, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন একই আদালত। খালেদা জিয়ার সাজা বাতিল চেয়ে তার আইনজীবীরা হাইকোর্টে আপিল করেন। রাষ্ট্রপক্ষ খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে আপিল করেন। উভয়পক্ষের শুনানি শেষে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে নিম্ন আদালতের দেওয়া খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। উভয় মামলার রায়ের খবর তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে জানান।

কারা সূত্র জানায়, কারা অধিদফতরের দুই জন ডেপুটি জেলার সোমবার (২৯ অক্টোবর) ও মঙ্গলবার (৩০ অক্টোবর) রায়ের পরপরই খালেদা জিয়াকে রায়ের বিষয়টি জানান। রায় শুনে তিনি শুধু হেসেছেন। আর কোনও মন্তব্য করেননি।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার ও মঙ্গলবার দুই দিনই আমরা নিয়মানুযায়ী খালেদা জিয়াকে মৌখিকভাবে রায়ের খবর জানিয়েছি। দু’জন নারী ডেপুটি জেলার তাকে রায়ের খবর জানান।’ রায়ের পর খালেদা জিয়া কোনও প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে কোনও মন্তব্য করতে অপারগতা জানান তিনি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। শারীরিক অসুস্থতার কারণে গত ৬ অক্টোবর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালযেল ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই তাকে দু’টি মামলার রায়ের খবর জানানো হয়।

আরও পড়ুন: অরফানেজ মামলায় খালেদা জিয়ার সাজা বেড়ে ১০ বছর

খালেদা জিয়ার ৭ বছরের জেল

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম