দেশ উন্নয়নে কাজ করতে হবে তরুণদেরই: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ২০:০০আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২০:৫৭

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তরুণদেরই দেশ উন্নয়নে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ‘বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির। তথ্যপ্রযুক্তির মহাসড়কে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে হবে। আর এই উন্নয়নে তরুণদেরই এগিয়ে এসে কাজ করতে হবে।’

মঙ্গলবার বসুন্ধরা কনভেনশন সিটিতে উত্তরা ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. আজিজুর রহমান, বোর্ড অব স্ট্রাস্টিজ চেয়ারম্যান মো. বদরুল ইকবাল এবং উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্বায়নের এই যুগে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ অপার সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের জন্য এই সুযোগ কাজে লাগাতে হবে। আজকের শিক্ষার্থীরাই সমৃদ্ধ আগামীর স্বপ্নকে বাস্তবায়ন করে বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে।’

নতুন গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অর্জিত শিক্ষা ও জ্ঞান কর্মজীবনে কাজে লাগাতে হবে। জ্ঞান ও মেধার প্রয়োগে সৃজনশীলতা ও উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। নতুন জ্ঞান আমাদের মৌলিক ও বিশেষ সমস্যার সমাধান দেবে। বিষয় বাছাই, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি অব্যাহতভাবে উন্নত ও যুগোপযোগী করতে হবে।’

/আরএআর/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম