রাজধানীর কাফরুলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহজাহান নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৩১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি এসআই মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাতে দোকান বন্ধ করে দুধ নিয়ে বাসায় ফেরার পথে কাফরুলের মিউনিসিপ্যাল মার্কেটের (তামান্না কমপ্লেক্স নিচে) সামনে কে বা কারা তার বুকের ডান পার্শ্বে ছুরিকাঘাত করে। পড়ে থাকা অবস্থায় আরেক দোকানদার তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। রাত সোয়া ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যবসায়ীর নাম শাহজাহান রুবেল (৪৫)। পিতা- মৃত মজিবুল্লাহ। মাতা- রওশন আরা বেগম। থানা- রামগনঞ্জ (দক্ষিন চণ্ডিপুর), জেলা- লক্ষীপুর। বর্তমানে বাস করছিলেন- ৫৯/৩ গেদুমাতব্বর রোড, ইব্রাহিমপুর কাফরুল, ঢাকা।








