দেশি-বিদেশি সাহিত্যিকদের নিয়ে আয়োজিত সাহিত্য উৎসব ‘ঢাকা লিস্ট ফেস্ট’ এর পর্দা উঠছে ৮ নভেম্বর। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাহিত্যের এ মিলনমেলায় অংশ নিতে চাইলে অনলাইনে নিবন্ধন করে ফেলতে হবে দ্রুত।
www.dhakalitfest.com/register/ এই লিংকে গিয়ে কয়েকটি সাধারণ বিষয় পূরণের মাধ্যমে করতে পারবেন নিবন্ধন।
সাহিত্যমুখর এই আয়োজনে উপস্থিত থাকছেন দেশ-বিদেশের শতাধিক সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক এবং সমাজ বিশ্লেষক।








