পাংশায় উন্নয়ন কাজের প্রচারে বাধা, এমপির বিরুদ্ধে হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৮, ২২:৪৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২২:৫৪

বক্তব্য রাখছেন মেহেদী হাসান

রাজবাড়ী-২ আসনের পাংশা উপজেলায় আওয়ামী লীগের পক্ষে গণসংযোগ,লিফলেট বিতরণ ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভিডিও চিত্রের মাধ্যমে প্রচারের সময় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয় নেতা ও আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য মেহেদী হাসান। রবিবার (৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ঘটনার আদ্যোপান্ত তুলে ধরেন তিনি।

মেহেদী হাসান অভিযোগ করে বলেন,‘সরকারের উন্নয়ন প্রচার করার সময় পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সংসদ সদস্য জিল্লুল হাকিম তার লোকজন দিয়ে আমার ওপর হামলা চালায়। বিগত ২ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাংশায় দলীয় প্রোগ্রাম গেলে পাংশা থানা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদকে তার নিজ বাসভবনে বেধড়ক লাঠিপেটা এবং অতর্কিত গুলিবর্ষণ করা হয়। পাশাপাশি অনেক গাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে রাজবাড়ী-২ আসনের সাধারণ জনগণ আতঙ্কিত অবস্থায় দিন যাপন করছে।’

তিনি আরও অভিযোগ করেন,পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদকে এমপি জিল্লুল হাকিমের লোকেরা লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে পাংশা সার্কেল অফিসের সামনে গুরুতর  আহতাবস্থায় ফেলে রেখে চলে যায়। বর্তমানে ওই এলাকার সাংবাদিকরা আতঙ্কিত অবস্থায় কার্যক্রম পরিচালনা করছেন।’

রাজবাড়ী-২ আসনে জাতীয় শোক দিবস, জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকীসহ কোনও ধরনের দলীয় প্রোগ্রাম করতে দেওয়া হয়না বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম