বাসায় নারীর লাশ লুকিয়ে পলাতক সেই ব্যক্তি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৮, ১৭:১৪আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৮:১৬

গ্রেফতার সেলিম আহমদ

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে এক নারীকে হত্যার পর বাথরুমের ড্রামের ভেতর লাশ রেখে বাসায় তালা দিয়ে পলাতক সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সেলিম আহমদ। সোমবার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রবিবার সেলিম আহমদকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সেলিম হত্যার কথা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় ২ নভেম্বর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় সেলিমকে আসামি করা হয়।
গত ৩০ অক্টোবর রাতে ঢাকা উদ্যানের বি-ব্লকের একটি বাড়ির তালাবদ্ধ ফ্ল্যাটে বাথরুমের ড্রামের ভেতর থেকে আঁখি আক্তার (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি। বাড়ির মালিক আনিছুর রহমান ও ম্যানেজার পারভেজ আহমেদের সামনেই পুলিশ ওই দিন রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার বর্ণনা দিয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক রাজিব মিয়া জানান, সেলিম ও আঁখি ওই বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া ছিলেন। গত ২৩ অক্টোবর রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ২৪ অক্টোবর সকালে আঁখিকে বাথরুমের পাশে গলাটিপে হত্যা করে সেলিম। পরবর্তীতে বাথরুমে থাকা একটি পানির ড্রাম খালি করে ভেতরে লাশ ঢুকিয়ে রাখে। এরপর ড্রামের মুখ স্কচটেপ দিয়ে বন্ধ করে দেয় এবং বাসায় তালা দিয়ে পালিয়ে যায় সেলিম।
ওই বাড়ির ভাড়াটিয়ারা জানান, বাসাটি পাঁচদিন ধরে তালাবদ্ধ ছিল। ৩০ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে দুর্গন্ধ বের হলে অন্য ভাড়াটিয়ারা বাড়ির ম্যানেজার পারভেজ আহমেদের কাছে অভিযোগ করেন। ম্যানেজার ওইদিন রাত ১০টার দিকে ফ্ল্যাটের জানালা খোলার পর আরও দুর্গন্ধ বের হলে তিনি সেলিমকে ফোন দেন। সেলিম বাড়ির ম্যানেজারকে আসছি বলে মোবাইল বন্ধ করে দেয়। পরে বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে দরজা ভেঙে ড্রামের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। ওই নারীর জাতীয় পরিচয়পত্র থেকে পুলিশ তার পরিচয় জানতে পারে।
পুলিশ জানায়, ঘটনার পর সেলিম ঢাকা থেকে চলে যায়। সে একেক সময় একেক জায়গায় অবস্থান করে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্তের পর মৌলভীবাজার থেকে গ্রেফতার করে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) মো. শরিফুল ইসলাম জানান, ঢাকা উদ্যান এলাকার ওই বাড়ির যে কক্ষে লাশটি পাওয়া যায়, সেটি গত জানুয়ারি মাসে সেলিম নামে একজন ভাড়া নেয়। নিহত নারীকে সেলিমের স্ত্রী হিসেবে জানতেন প্রতিবেশীরা।

/এআরআর/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম