জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায়ের সার্টিফায়েড কপির জন্য ২ হাজার পাতার কোর্টফলিও আদালতে জমা দেওয়া হয়েছে। সোমবার (৫ নভেম্বর) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে ফলিওগুলো জমা দেন অ্যডভোকেট সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, হান্নান ভূইয়াসহ আরো বেশ কয়েকজন আইনজীবী।
এই বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রায়ের সার্টিফায়েড কপির জন্য ২ হাজার পাতার কোর্টফলিও আদালতে জমা দিয়েছি। একইসঙ্গে দুই হাজার টাকার টাকার কোর্ট ফিও আদালতে জমা দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গত ৩০ অক্টোবর রায়ের সার্টিফায়েড কপির জন্য আবেদন করি।’
এরআগে, গত ২৯ অক্টোবর খালেদা জিয়াসহ চারজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান।








