ঢাকার নবাবগঞ্জের উত্তর আগলা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডারের আগুনে মা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের নাম সাহানা বেগম (৭০) ও নজরুল হাসান (৪০)। সোমবার (৫ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটে।
সন্ধ্যায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের পরিবারের সদস্য নাহিদ বলেন, ‘মা চা খাওয়ার জন্য চুলা ধরাতে গেলে চুলা না ধরায় তার ভাই সেখানে যায়। এ সময় আগুন লেগে তারা দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, ‘নজরুল হাসানের অবস্থা আশঙ্কাজনক।’








