পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি ও ডিআইজি হলেন ১৭ পুলিশ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৮:৩২আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৮:৩৮

 

 পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশের অধিশাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত দু’টি প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেওয়া হয়।
অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সদর দফতরের ডিআইজি রৌশন আরা বেগম, এনএসআই’র পরিচালক মেজবাহ উদ্দিন, টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিএন্ডআইএম) অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহার ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশাররফ হোসেন।
এছাড়া, পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন ১৩ জন। তারা হলেন, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. ময়নুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রোকন উদ্দিন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদুর রহমান ভূঞা, এসবি’র ডিআইজি (চলতি দায়িত্বে) মো. তওফিক মাহবুব চৌধুরী, টিঅ্যান্ডআইএম-এর অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি চলতি দায়িত্বে) কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ান, পুলিশ সদর দফতরে ডিআইজির চলতি দায়িত্বে থাকা বশির আহম্মদ, হাবিবুর রহমান, মো. আনোয়ার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) এ কে এম হাফিজ আক্তার, পুলিশ সদর দফতরে ডিআইজির চলতি দায়িত্বে থাকা খন্দকার মহিদ উদ্দিন ও ডিএমপি’র যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম