সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৮:২৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৮:৪৭

সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

রাজধানীর সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ চন্দ্র রায় (২৮) ও শুভ আহমেদ (৩৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান খান এ খবর নিশ্চিত করেন।

মৃত শুভ চন্দ্র নীলফামারী সদর উপজেলার ফিরতি চন্দ্রর ছেলে। আর শুভ আহমেদ মুন্সীগঞ্জের শ্রীনগর থানার মো. এমদাদ মিয়ার ছেলে। তারা সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন। অচেতন অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই সাইফুর রহমান খান জানান, আজ সকালে মাদারটেক বাগান বাড়ি এলাকায় একটি বাড়ির তিনতলায় বারান্দার গ্রিল ফিটিংয়ের কাজ করছিলেন শুভ চন্দ্র ও শুভ আহমেদ।  এর একপর্যায়ে নিচ থেকে বারান্দার গ্রিল রশি দিয়ে বেঁধে তিনতলায় উঠাচ্ছিলেন তারা। এসময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে গ্রিলটি লাগার সঙ্গে সঙ্গে ওই দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা তাদের হাসপাতালে নিয়ে যান। লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)  মর্গে পাঠিয়েছে পুলিশ।

/এআইবি/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম