চাকরি জাতীয়করণের দাবি সরকারি কলেজ মসজিদের ইমাম- মুয়াজ্জিনদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১৬:৪৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৭:০৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করছেন সরকারি কলেজ মসজিদের ইমাম- মুয়াজ্জিন ঐক্য পরিষদের নেতারা দেশের সব সরকারি কলেজ প্রাঙ্গণের মসজিদগুলোতে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনরা তাদের চাকরি জাতীয়করণের দাবি তুলেছেন। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সরকারি স্কেলে বেতন-ভাতা প্রদানের  দাবিতে সরকারি কলেজের মসজিদগুলোতে নিয়োজিত ইমাম- মুয়াজ্জিন ঐক্য পরিষদ ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি  জমা দিয়েছে। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা  প্রশাসক (সার্বিক) মো.  শাহিদুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দেশের সব সরকারি কলেজ মসজিদ, টিচার্স ট্রেনিং কলেজ মসজিদ, সরকারি আলিয়া মাদ্রাসা মসজিদ ও কারিগরি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেম কর্মরত রয়েছেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা সরকারি স্কেলে বেতন-ভাতা পেয়ে থাকেন। কিন্তু যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত ইমাম ও মুয়াজ্জিনরা সরকারি সুযোগ-সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত। ফলে ইমাম ও মুয়াজ্জিন পরিবার-পরিজন নিয়ে মানবেতর  জীবন যাপন করছেন। ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০০৭’ প্রণয়ন করা হলেও এর ভিত্তিতে বেতন-ভাতা প্রদান করা হচ্ছে না। স্মারকলিপিতে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৭ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানো হয়। দেশের সব সরকারি কলেজ মসজিদ, টিচার্স ট্রেনিং কলেজ মসজিদ, সরকারি আলিয়া মাদ্রাসা মসজিদ ও কারিগরি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পদ সৃষ্টি করে সরকারি স্কেলে বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানের বিহীত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।

সরকারি কলেজ মসজিদগুলোতে নিয়োজিত ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ নাছিম, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা আবু ইউসুফ, মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল, মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মোহাম্মদ আব্দুল আলীম, মাওলানা মোহাম্মদ মাহবুব হাসান, মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল সোবাহান, মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, ক্বারী মোহাম্মদ আবু তাহের, মাওলানা মোহাম্মদ আবুদল মান্নান প্রমুখ।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম