মির্জা আব্বাসের দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ১৫:৫১আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৫:৫৮

  মির্জা আব্বাস (ফাইল ছবি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (১১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। 

এর আগে গত ২২ অক্টোবর আসামিপক্ষে শুনানির সময় মির্জা আব্বাসের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় সেদিন তার মামলা বাতিলের আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। পরে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা খারিজের আদেশ রি- কল করে হাইকোর্ট।  গত ৮ নভেম্বর মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি করলে আজ রবিবার আদেশের দিন ধার্য রাখেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম রমনা থানায় মামলাটি দায়ের করেন। ২০০৭ সালের ১৬ আগস্ট এ মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত ৬ এ বিচারাধীন আছে। মামলাটি সাক্ষীগ্রহণ পর্যায়ে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন মির্জা আব্বাস।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম