শাহজালালে বাড়ছে ‘বার্ড হিট’র ঝুঁকি

চৌধুরী আকবর হোসেন
১১ নভেম্বর ২০১৮, ২২:৩৩আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২২:৩৭

পাখি তাড়ানোর কাজে নিয়োজিত দুই শুটার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বছরজুড়ে পাখিদের বিচরণ থাকলেও শীত মৌসুমে এর মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। শীতকালে বিমানবন্দরের চারপাশের জলাশয়ে নতুন করে ঝাঁকে ঝাঁকে আসে অতিথি পাখিরা। এতে করে বাড়ছে বার্ড হিটের (পাখির আঘাত) ঝুঁকি। সংশ্লিষ্ট সূত্র বলছে,বিমান উড্ডয়ন ও অবতরণের সময় কম উচ্চতায় নেমে আসার কারণে বার্ড স্ট্রাইক ঘটতে পারে। এ কারণে বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনারও ঝুঁকি রয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  রানওয়ের চারপাশে রয়েছে কয়েকটি জলাশয়। এসব জলাশয়ের মাছ, কীটপতঙ্গ, জলজ উদ্ভদ পাখিদের আকষর্ণীয় খাবার। বিমানবন্দরের পশ্চিমে বাউনিয়া এলাকাটি মূলত  গ্রামীণ পরিবেশে ভরপুর। রানওয়ের পশ্চিম ও দক্ষিণ পাশে রয়েছে ঘাস ও  ঝোপঝাড়। এছাড়া,বিমানবন্দরের চারপাশে জনমানুষের সমাগম কম থাকায় এসব এলাকা পাখিদের অবাধ বিচরণ। জলাশয়ের মাছ ও পোকামাকড় খেতে আসে পাখিরা। এছাড়া, রানওয়ের চারপাশের সবুজ ঘাসও পাখিদের পছন্দ। রানওয়ের চারপাশ থেকে পাখি সরানোর জন্য শাহজালাল বিমানবন্দরে রয়েছে বার্ড শুটার। তবে কম জনবল থাকায় এ কার্যক্রম ব্যহত হচ্ছে।

সূত্র জানায়, বিমানবন্দরের পাখি সরাতে এক সময়  উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র থাকলেও বর্তমানে তা কার্যকর নেই। বর্তমানে শুধুমাত্র বার্ড শুটাররা বন্দুক দিয়ে পাখি তাড়ানোর কাজ করছেন, যদিও বিভিন্ন দেশের বিমানবন্দরে লেজার লাইট, আলট্রা সাউন্ডের মাধ্যমে পাখি তাড়ানো হয়।

নাম  প্রকাশে অনিচ্ছুক  একাধিক এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, উড়ন্ত বিমানের  ইঞ্জিনে পাখি প্রবেশ করলে বেশি ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকি থাকে। ইঞ্জিনের ফ্যান-ব্লেড ও স্পিনার ক্ষতিগ্রস্ত হয়ে ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।  বার্ড হিটের ঝুঁকি থাকলে পাইলটদেরও মানসিক চাপে থাকতে হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এ মোস্তাফিজুর রহমান  বলেন, ‘পাখি তাড়াতে বার্ড শুটারের বিকল্প নেই। সাউন্ড দিয়ে পাখি সরানোর যন্ত্র আমাদের ছিল, এগুলো এখন নেই। এসব যন্ত্রে খুব বেশি একটা কাজও হয় না।  আমরা সার্বক্ষণিক সর্তক থাকি, যেন কোনও ধরনের ঝুঁকির সৃষ্টি না হয়।’

ছবি: নাজমুস সাকিব

 

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম