নারী জঙ্গি মেঘলার স্বামীসহ নব্য জেএমবি’র ৮ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৫:১৪আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৫:২২

 

গ্রেফতার নরসিংদী থেকে আত্মসমর্পণকারী খাদিজা আক্তার মেঘলার স্বামী রাকিবুল হাসান আর্তুগালসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ (সিটি)। রবিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার কাজলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো,  রাকিবুল হাসান ওরফে রুহুল ওরফে আর্তুগ্রুল, আলামিন, হাফিজ ভূইয়া, সৈয়দ জাকারিয়া,  জসিম উদ্দিন,  মিজানুর রহমান ওরফে সুমন, শাহ আলম ওরফে সাইফুল্লাহ ওরফে সাকিব ওরফে আব্দুস সালাম ও মিলন হোসেন ওরফে তপন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটি সূত্রে জানা যায়, গ্রেফতার  রাকিবুল হাসান ওরফে রুহুল ওরফে আর্তুগ্রুল সম্প্রতি নরসিংদীতে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেফতার খাদিজা পারভীন মেঘলার স্বামী। নরসিংদীতে জঙ্গি অভিযানের পর থেকে সে কয়েকজন সহযোগীসহ পলাতক ছিল।

সিটি সূত্রে আরও জানা যায়,  আর্তুগ্রুলের নির্দেশে গ্রেফতার ব্যক্তিরা  জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মতৎপরতার অংশ হিসেবে জঙ্গি হামলার স্থান নির্ধারণের জন্য একত্রিত হয়েছিল।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে।

 

/এনএল / এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম