পুলিশের নাম-লোগো ব্যবহার করে খোলা পেইজ-চ্যানেলের নাম পরিবর্তনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৮:৪৭আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৯:০৪

বাংলাদেশ পুলিশ অনুমোদন ছাড়া বাংলাদেশ পুলিশের নাম ও লোগো ব্যবহার করে পরিচালনা করা ২০টি ফেসবুক পেইজ, গ্রুপ ও ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আগামী তিন দিনের মধ্যে এসব পেইজ, গ্রুপ বা চ্যানেলের নাম পরিবর্তন করতে বলা হয়েছে।
অননুমোদিতভাবে খোলা ফেসবুকে পেজ, ইউটিউব চ্যানেল বা গ্রুপে প্রকাশিত সংবাদ বা পোস্টের কারণে নানারকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে ডিএমপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ডিএমপি নিউজে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, এসব গ্রুপ, চ্যানেল ও পেইজ বন্ধ করে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। বরং, আমরা এটি নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ পুলিশ সম্পর্কিত সংবাদ ও তথ্য প্রকাশ ও প্রচার করা যেতে পারে। সেই লক্ষ্যে সুষ্ঠু সমন্বয় ও কার্যক্রমের স্বার্থে সংশ্লিষ্ট সব গ্রুপ, চ্যানেল ও পেইজের অ্যাডমিনদের আগামী ১৮ নভেম্বরে মধ্যে এই নম্বরে (০১৭৬৯৬৯১৫৮৭) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরই মধ্যে যারা নাম ও বিবরণ পরিবর্তন করে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের সঙ্গে সমন্বয় করেছেন তাদের ধন্যবাদ জানানো হচ্ছে।

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম