দীপন হত্যা মামলার প্রতিবেদন ১৮ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৮, ১৩:০২আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৩:০৮

ফয়সল আরেফিন দীপন (ছবি: সংগৃহীত)

প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার অবিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ১৮ ডিসেম্বর  দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী কমিশনার ফজলুর রহমান প্রতিবেদন দাখিল  না করায়  ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী পরবর্তী নতুন এ তারিখ ঠিক করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

উল্লেখ্য , ২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে রাজধানীর শাহবাগ এলাকায় আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। এ ঘটনায় প্রকাশক দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই  ঘটনায় পরবর্তীতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। হত্যার ঘটনায় আসামি শামীম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সবুরকেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান