বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৭:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৭:৫৮

বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৪ নভেম্বর) এই সংক্রান্ত এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে  রিটের পক্ষে শুনানি করেন  রিটকারী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, ইয়ারুল ইসলাম ও মো. আব্দুল আওয়াল।

এরআগে, গত ২৪ জুলাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন না দেওয়ার সিন্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়। পরে নির্বাচন কমিশনের সে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

এরপর ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ অক্টোবর বাংলাদেশ কংগ্রেসকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ার সিন্ধান্ত কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (১৪ নভেম্বর) বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দিতে আদালত নির্দেশ দেন।

 

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান