অনিশ্চয়তার মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে আজ

শেখ শাহরিয়ার জামান, কক্সবাজার থেকে
১৫ নভেম্বর ২০১৮, ০১:৫৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০২:০৭

রোহিঙ্গা (ছবি: সংগৃহীত)

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও তাদের একটি বড় অংশ নিজ দেশে ফেরত যেতে চাচ্ছে না বলে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে গোটা প্রক্রিয়া। ৩০টি পরিবারের ১৫০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কথা থাকলেও কতজন ফেরত যাবে সেটি আগাম বলতে পারছে না সরকার।

বুধবার (১৪ নভেম্বর) রাতে ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ আবুল কালাম কক্সবাজারে সাংবাদিকদের বলেছেন, ‘কালকে (বৃহস্পতিবার) আমরা প্রত্যাবাসনের সিদ্ধান্ত বলতে পারবো।’

জানা যায়, জাতিসংঘ শরণার্থী সংস্থা মঙ্গলবার এবং বুধবার ৫০ পরিবারের ইন্টারভিউ নিয়েছে এবং অনেকে ফেরত যাওয়ার বিষয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছে। এর ফলে ফেরত পাঠানোর গোটা প্রক্রিয়াটি কিছুটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে গেছে।

এ বিষয়ে আবুল কালাম আরও বলেন, ‘আমরা শরণার্থী সংস্থার রিপোর্ট পেয়েছি এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিদ্ধান্তের জন্য পাঠিয়েছি।’

প্রসঙ্গত, প্রথম থেকেই জাতিসংঘ শরণার্থী সংস্থা প্রত্যাবাসনের বিষয়ে বিরোধিতা করে আসছিল। গত ২৮ অক্টোবর তাদের গোটা ২ হাজার ২৬০ জনের তালিকা দেওয়া হয়। তবে এর তিন দিন পরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে তারা এক সংবাদ সম্মেলনে জানান, তাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এরপর ফেরত যাওয়ার বিষয়ে রোহিঙ্গাদের মনোভাব জানার জন্য একাধিকবার অনুরোধ করা হলে সংস্থাটি মঙ্গলবার থেকে রোহিঙ্গাদের ইন্টারভিউ নেওয়া শুরু করে। এর ফলে গোটা প্রত্যাবাসন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন একাধিক কর্মকর্তা।

জাতিসংঘ শরণার্থী সংস্থার সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং তারা গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত।

 

/এসএসজেড/এএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম