ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতীর দুটি আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ১৪:৩৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৪:৩৭





বাবুল চিশতী

ফারমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) জামিন বিষয়ে জারি করা রুল এবং তার সম্পত্তির জব্দাদেশ খুলে দেওয়ার জন্য করা আপিল আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।


পৃথক দুই আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্টপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে, আসামিপক্ষে জামিনের বিষয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী শ. ম. রেজাউল করিম ও পার্থ রায় এবং চিশতীর আপিল মামলায় শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
এর আগে ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা স্থানান্তর, হস্তান্তর, লেয়ারিং ও মানিলন্ডারিং এর মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতির বিরুদ্ধে মামলা হয়। ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইন দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম গত ১০ এপ্রিল গুলশান থানায় ৬ জনকে আসামি করে মামলাটি করেন। পরে ওই দিনই তাকে গ্রেফতার করা হয়।
এরপর বাবুল চিশতীর সম্পত্তির ওপরে বিচারিক আদালত জব্দের আদেশ দেন। পরে সেই আদেশ বাতিল চেয়ে বাবুল চিশতি হাইকোর্টে আবেদন জানান। এছাড়া, জামিন চেয়ে তিনি হাইকোর্টের আবেদন জানালে আদালত তাকে কেন জামিন দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন। ওই রুলের শুনানি শেষে সোমবার (১৯ নভেম্বর) হাইকোর্ট তার জামিন বিষয়ে জারি করা রুল এবং সম্পত্তির জব্দাদেশ খুলে দেওয়া সংক্রান্ত আপিল আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম