রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৮, ১১:৫৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১২:০০

 ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে জসনে জুলুসের র‌্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)  উপলক্ষে প্রতিবছরের মতো আনজুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে রাজধানীতে জসনে জুলুস (র‌্যালি) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে জসনে জুলুস শুরু হয়। সেখান থেকে  মৎস্যভবন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে জসনে জুলুস শেষ হয়। মাইজভাণ্ডার দরবার শরিফের সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর নেতৃত্বে মাইজভাণ্ডারীয়ার অনুসারীরা এতে অংশ নেন।

এছাড়া, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)  উপলক্ষে আনজুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি মহাসমাবেশ শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন, দরবার শরিফের সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। এই সমাবেশে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, হিজরি সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। ১০ নভেম্বর (শনিবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজান করেছে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম