খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদেশ ২৬ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ১৪:১১আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৪:২১

খালেদা জিয়া

খালেদা জিয়ার বিরুদ্ধে ‘অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টি’র  অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কিনা,  এ বিষয়ে  আগামী ২৬ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম জিয়াউল রহমান শুনানি শেষে নতুন তারিখ ধার্য করেন। আজ (বৃহস্পতিবার) এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদেশের জন্য দিন ধার্য থাকলেও বিচারক এ বিষয়ে কোনও আদেশ না দিয়ে ২৬ নভেম্বর পরবর্তী তারিখ  ঠিক করেন।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য এ পর্যন্ত চারটি ধার্য তারিখ পেছালো বলে আমরা আদালতে শুনানি করেছি। বিচারক শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানার জন্য আগামী তারিখ নির্ধারণ করেন।’

মামলার অভিযোগে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর মিলনায়তনে ‘শুভ বিজয়া’ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনও ধর্মের মানুষই নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে।’

মামলায় বলা হয়, খালেদা জিয়ার এসব বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণিগত বিভেদও সৃষ্টি করেছে।

ওই ঘটনায় ২০১৪ সালের ২১ অক্টোবর এবি সিদ্দিকী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন।

এরপর  গত ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। পরবর্তীতে এ মামলায় গ্রেফতারি পরোয়ানার জারির জন্য  আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ইতোমধ্যে খালেদা জিয়াকে মোট ১৭ বছর কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। বর্তমানে তিনি পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন। 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম