প্রিন্স মহিদল পুরস্কার পাচ্ছেন আইসিডিডিআর’বির নির্বাহী পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৮, ০১:৪০আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০১:৪৬

প্রিন্স মহিদল পুরস্কার পাচ্ছেন আইসিডিডিআর’বির নির্বাহী পরিচালক কলেরার টিকা মুখে খাওয়ানো এবং এর ব্যবহারের জন্য থাইল্যান্ডের সম্মানজনক প্রিন্স মহিদল পুরস্কার পাচ্ছেন আইসিডিডিআর’বির নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্স। এছাড়াও এ পুরস্কার পাচ্ছেন সুইডিস প্রফেসর ইয়ান হোমগ্রেন। ২০১৯ সালের জানুয়ারিতে তাদের হাতে এ পুরস্কার হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) আইসিডিডিআর’বি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুরস্কারের জন্য মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় আইসিডিডিআর’বির নির্বাহী পরিচালক প্রফেসর জন ডি ক্লেমেন্স বলেন, ‘আমার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীর সঙ্গে একই বিষয়ে কাজের কারণে এই পুরস্কার প্রাপ্তি বিশেষ তাৎপর্যপূর্ণ।’
প্রফেসর ইয়ান হোমগ্রেন বলেন, ‘জনস্বাস্থ্য ক্ষেত্রে অবদান রাখায় যারা এর আগে এই পুরস্কার পেয়েছেন তাদের কাতারে দাঁড়ানো সত্যিই বড় সম্মান।’
এই অসামান্য অর্জনের জন্য আইসিডিডিআর’বির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ম্যাক্সিন হোয়াইটেকার অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘এটি শুধু আইসিডিডিআর’বি-র সম্মান নয়, বাংলাদেশের মানুষের সম্মান, মুখে খাওয়ার কলেরা টিকা উন্নয়নে তাদের বিশেষ অবদানের জন্য। যে টিকা সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীসহ বিশ্বব্যাপী অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছে।’
প্রিন্স মহিদল ফাউন্ডেশনের সভাপতি থাই রাজকুমারী মাহা চক্রী সিরিন্ধর্ন আমেরিকান এপিডেমিওলজিস্ট প্রফেসর জন ডি ক্লেমেন্স এবং সুইডিশ ইমিউনোলজিস্ট প্রফেসর ইয়ান হোমগ্রেনকে জনস্বাস্থ্য বিভাগে প্রিন্স মহিদল পুরস্কার ২০১৮-এর জন্য মনোনীত করেন।
১৯৯২ সাল থেকে থাইল্যান্ডের আধুনিক মেডিসিনের জনক এবং মহামান্য দশম রাজা রামার পিতামহ প্রিন্স মহিদলেরর সম্মানে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ফাউন্ডেশনটি প্রতিবছর জনস্বাস্থ্য এবং মেডিসিন— এ দুটি বিভাগে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রিন্স মহিদল পুরস্কার প্রদান করে। পুরস্কার হিসেবে মেডেল, সনদপত্র এবং এক লাখ মার্কিন ডলার দেওয়া হয়।

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম