নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেলের দায়িত্বে পুলিশের ৮ শীর্ষ কর্মকর্তা

রাফসান জানি
২৫ নভেম্বর ২০১৮, ২১:০৩আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১১:৫৫





একাদশ জাতীয় সংসদ নির্বাচন একাদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং ও কো-অর্ডিনেশন কমিটি এবং সেল গঠন করেছে বাংলাদেশ পুলিশ। সারাদেশকে চারটি অঞ্চলে ভাগ করে আট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে আইনশৃঙ্খলা মনিটরিং ও কো-অর্ডিনেশন সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে (মহাপরিদর্শক) সভাপতি করে ছয় সদস্যের আইনশৃঙ্খলা মনিটরিং ও কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সদর দফতরের অফিস আদেশ অনুযায়ী রাজশাহী মেট্রোপলিটন, রংপুর মেট্রোপলিটন, রাজশাহী ও রংপুর রেঞ্জে দায়িত্ব পালন করবেন র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম।
ঢাকা মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন, ঢাকা রেঞ্জ ও ময়মনসিংহ রেঞ্জে দায়িত্ব পালন করবেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপি সিটিটিসি স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার।
খুলনা মেট্রোপলিটন, বরিশাল মেট্রোপলিটন, খুলনা ও বরিশাল রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত দুজন হলেন এসবি’র অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।
চট্টগ্রাম মেট্রোপলিটন, সিলেট মেট্রোপলিটন, চট্টগ্রাম রেঞ্জ ও সিলেট রেঞ্জে দায়িত্ব পালন করবেন অ্যান্টি টেররিজম ইউনিউটের অতিরিক্ত আইজি মোহাম্মদ শফিকুল ইসলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এঅ্যান্ডডি) হাবিবুর রহমান।
গত ১১ নভেম্বর পুলিশ সদর দফতরের একটি অফিস আদেশে এই আইনশৃঙ্খলা মনিটরিং ও কো-অর্ডিনেশন কমিটি এবং সেল গঠন করা হয়।
কমিটির সভাপতি করা হয়েছে ইন্সপেক্টর জেনারেলকে (মহাপরিদর্শক)। সহ-সভাপতি অতিরিক্ত আইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশনস), সদস্য অতিরিক্ত আইজি (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট), সদস্য অতিরিক্ত আইজি (টিঅ্যান্ডআইএম), সদস্য-সচিব ডিআইজি (অপারেশনস) ও সদস্য এআইজি (অপারেশনস)।
পুলিশ সদর দফতরের ওই অফিস আদেশে বলা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্স উল্লিখিত সেলকে সব ধরনের দাফতরিক, প্রশাসনিক ও লজিস্টিকস্ সহায়তা দেবে। এছাড়া কমিটি সেল প্রয়োজনে যেকোনও কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে। রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনাররা তাদের এলাকার জন্য গঠিত মনিটরিং ও কো-অর্ডিনেশন সেলে পদাধিকারবলে অন্তর্ভুক্ত থাকবেন।
এলাকাভিত্তিক সেলের কার্যপরিধি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সই করা অফিস আদেশে এলাকাভিত্তিক সেলের কার্যপরিধি তুলে ধরা হয়েছে। সে অনুযায়ী কার্যপরিধি হলো—
নির্বাচন কমিশন কর্তৃক আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন; নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান; শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠানে আইনানুগ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ের কর্মরত পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা, পরামর্শ ও নির্দেশনা প্রদান; বিভিন্ন সংস্থার (নির্বাচন কমিশন, সিভিল প্রশাসন, নির্বাচন অফিস, গোয়েন্দা সংস্থা, র্যা ব, বিজিবি, কোস্ট গার্ড, আনসার ইত্যাদি) সঙ্গে সমন্বয় সাধন; নির্বাচন সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত সব সংস্থার সঙ্গে সমন্বয় সাধনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ-সহায়তা প্রদান; আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে আইনানুগ বিধিবিধান প্রতিপালন, পেশাদারিত্ব ও যথাযথ সতর্কতা অবলম্বন এবং যথাসম্ভব দলবদ্ধভাবে অবস্থান করার বিষয়ে নির্দেশনা প্রদান; জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সভা, ওপেন হাউজ ডে, মাদক-জঙ্গিবিরোধী সভা আয়োজনে কৌশলগত দিকনির্দেশনা প্রদান; আইনশৃঙ্খলা সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত কোনও পরিস্থিতির উদ্ভব হলে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ পদ্ধতিতে সমাধানের ব্যবস্থা গ্রহণে পরামর্শ ও সহায়তা প্রদান; পুলিশ সদস্যদের আচরণ-কর্মকাণ্ড মনিটরিং করা যাতে সামগ্রিকভাবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত থাকে; নির্বাচন উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান; অস্ত্র ও গোলা বারুদসহ অন্যান্য রায়ট সামগ্রীর স্টক যাচাই এবং প্রয়োজন হলে চাহিদাকৃত অস্ত্র ও গোলাবারুদ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সংগ্রহের ব্যবস্থা গ্রহণে সমন্বয় সাধন; ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান; ভোটকেন্দ্রের অবস্থান, অবকাঠামো, রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পানির ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ এবং ঝুঁকির বিষয়ে মূল্যায়ন; সহিংসতা, নৈরাজ্য, অপতৎপরতার কাজে জড়িত ব্যক্তিদের ওপর বিশেষ শাখা কর্তৃক নজরদারি বৃদ্ধি করাসহ আগাম তথ্য সংগ্রহের কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে পরামর্শ ও সহায়তা প্রদান; আইনশৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য যেকোনও বিষয় তদারকি ও নির্দেশনা প্রদান এবং পুলিশের মহাপরিদর্শক কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্য যেকোনও নির্দেশনা প্রতিপালন।
অফিস আদেশে আরও বলা আছে, এলাকাভিত্তিক গঠিত সেলের সদস্যরা ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সংক্রান্ত আইনশৃঙ্খলা মনিটরিং ও কো-অর্ডিনেশন কমিটি’-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। বাংলাদেশ পুলিশের মহাপরিচালকের (ইন্সপেক্টর জেরারেল) নেতৃত্বে গঠিত কমিটি অনুচ্ছেদ-২ (এলাকাভিত্তিক সেলের কার্যপরিধি)-এ বর্ণিত সেলের সার্বিক কার্যক্রম তদারকি করবে ও সময়ে সময়ে প্রযোজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।
অফিস আদেশের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা। তিনি বলেন, ‘প্রতিটি জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং ও নিয়ন্ত্রণের জন্য এ ধরনের কমিটি গঠন করা হয়। এবার একাদশ নির্বাচনকে সামনে রেখে এই কমিটি ও সেল গঠন করা হয়েছে। যার যার উপর অর্পিত দায়িত্ব তারা পালন করবেন।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম