নিউট্রিশনের শিক্ষার্থীদের জন্য নিউট্রি ক্যারিয়ার ফেস্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ নভেম্বর ২০১৮, ২১:৪০আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১১:২৮

নিউট্রিশনের শিক্ষার্থীদের জন্য নিউট্রি ক্যারিয়ার ফেস্ট নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ক্যারিয়ারের দুয়ার খুলে দিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘নিউট্রি ক্যারিয়ার ফেস্ট’। গত ২৩ নভেম্বর রাজধানী ফার্মগেটের খামারবাড়িতে ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারাল এক্সটেনশনের একেএম গিয়াসউদ্দীন মিলকি মিলনায়তনে এর আয়োজন করে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জয়েন্ট সেক্রেটারি মো. রুহুল আমিন তালুকদার। আইসিটিকে নিউট্রিশনের সঙ্গে সংযুক্ত করার ব্যাপারে গুরাত্বারোপ করেন তিনি। তার কথায়, ‘সরকার খাদ্য ও পুষ্টি উন্নয়ন নিয়ে শুরু থেকেই কর্মপরিকল্পনা গ্রহণ করে জেলা ও জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করে আসছে। এসডিজিতেও পুষ্টিবিজ্ঞান যথেষ্ট গুরুত্ব পেয়েছে। দেশের সব খাতে সব স্থানে, কোথায় কতজন নিউট্রিশনিস্ট প্রয়োজন তার ওপর একটি জরিপ করার মাধ্যমে চাহিদা মোতাবেক প্রয়োজনীয় স্থানগুলোতে নিউট্রিশনিস্ট নিয়োগ দিয়ে দেশব্যাপী পুষ্টিহীনতা দূরীকরণে ইতোমধ্যে সরকারি পদক্ষেপ দৃষ্টিগোচর হয়েছে।’

বিশেষ অতিথি বারডেমের সাবেক চিফ ডায়েটেশিয়ান ও নিউট্রিশন বিভাগের প্রধান আখতারুন নাহার আলো বলেন, ‘পুষ্টি বিষয়ক জ্ঞান রাখার পাশাপাশি নিউট্রিশনের শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। শুধু হাসপাতালে কিংবা অন্য কোথাও চাকরির মধ্যে তাদের দায়িত্ব সীমাবদ্ধ নয়। মানুষের মধ্যে পুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধির গুরুদায়িত্বও তাদের নিতে হবে।’

নিউট্রিশনের শিক্ষার্থীদের জন্য নিউট্রি ক্যারিয়ার ফেস্ট উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারডেমের নিউট্রিশন বিভাগের প্রধান ও প্রধান নিউট্রিশন অফিসার শামসুন নাহা মহুয়া। তিনি জানান, বর্তমানে ঢাকায় ১৮০ থেকে ২০০ জন নিউট্রিশনিস্ট আছেন। আগে এই সংখ্যা ছিল ৮০ থেকে ৮৫ জন। ঢাকার বাইরে এর সংখ্যা প্রায় ৪৫ জন। তার মন্তব্য, ‘নিউট্রিশনে চাকরির সুযোগ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়েও নিউট্রিশনের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। তাছাড়া এসডিজির লক্ষ্যগুলোর মধ্যে প্রথম সাতটিই নিউট্রিশনের সঙ্গে সম্পর্কিত।’

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন নিউট্রি ক্যারিয়ার ফেস্টের অ্যাডভাইজর ও শমরিতা ডায়েট অ্যান্ড অবেসিটি সেন্টারের চিফ নিউট্রিশনিস্ট এস এন শম্পা। তিনি বলেছেন, ‘নিউট্রিশনে ক্যারিয়ার গঠন বর্তমানে খুব সময়োপযোগী একটি বিষয়। এখন নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান নিয়ে কাজ করার জন্য দুটি ক্ষেত্র উন্মুক্ত। একটি হচ্ছে চাকরির ক্ষেত্র, অন্যটি আত্ম-কর্মসংস্থান। বর্তমানে পুষ্টিবিজ্ঞান নিয়ে কাজ করার অনেক ক্ষেত্র আছে। এগুলোতে প্রতিনিধিত্ব করার জন্য নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য বেশ সুযোগ রয়েছে।’

নিউট্রিশনের শিক্ষার্থীদের জন্য নিউট্রি ক্যারিয়ার ফেস্ট ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের প্রেসিডেন্ট আরিফিন রহমান হিমেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও ছিলেন আক্তারুন্নাহার আলো , শহিদ উদ্দিন আকবার , ড. জাহিদুর রশিদ সুমন, মো. মনিরুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিরা।

দিনব্যাপী এ আয়োজনের বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বারডেমের প্রিন্সিপাল রিসার্চ অফিসার ড. কামরুন নাহার, অ্যাপোলো হাসপাতালের ডায়টেটিক্স বিভাগের প্রধান তামান্না চৌধুরী, ইউনাইটেড হাসপাতালের তাসনিম চৌধুরীসহ রাজধানীর নামি নিউট্রিশনিস্ট ও ডায়েটেশিয়ানরা। এছাড়া আমন্ত্রিত অতিথি তালিকায় ছিলেন ইউনিসেফ, এফওএ, নেসলে বাংলাদেশ, বিআইআইডির কর্মকর্তারা।

নিউট্রি ক্যারিয়ার ফেস্টে নেটওয়ার্কিং সেশন, সরাসরি নিউট্রিশনিস্টদের সঙ্গে প্রশ্নোত্তর সেশন, নিউট্রিশনে বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার গঠন, নিউট্রিশনে ক্যারিয়ার গঠনের মূলমন্ত্র ইত্যাদি বিষয়ের ওপর সেশনভিত্তিক আলোচনা হয়।

নিউট্রিশনের শিক্ষার্থীদের জন্য নিউট্রি ক্যারিয়ার ফেস্ট আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে ক্যারিয়ার গঠনের পাশাপাশি সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত পুষ্টিজ্ঞান সম্পর্কে অজ্ঞতা থেকে সৃষ্ট সমস্যাগুলোর কারণেই বর্তমানে এর কদর বেড়েছে। মানুষ এখন অধিক স্বাস্থ্যসচেতন হওয়ার পাশাপাশি ডায়েটিং নিয়েও ব্যাপক সতর্ক। আমাদের দেশে এমন অনেক শিক্ষার্থী আছেন যারা খাদ্য ও পুষ্টিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেও ক্যারিয়ার নিয়ে সন্দিহান থাকেন। খাদ্য ও পুষ্টি নিয়ে কাজ করার ক্ষেত্রগুলোর ব্যাপারে অজ্ঞতার কারণে পুষ্টিসচেতনতা নিয়ে কাজ করার সুবর্ণ সুযোগকে বিনষ্ট করছেন তারা। মূলত তাদের জন্যই এই ক্যারিয়ার ফেস্ট আয়োজন করেছে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম